স্বাধীনতা দিবসে রক্তাক্ত সীমান্ত, মৃত তিন
স্বাধীনতা দিবসেও বিরাম নেই। একই দিনে টানা দুবার সীমান্ত শান্তি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চ সেক্টর সহ বেশ কয়েকটি সেনা চৌকিতে গুলি চালাল পাক সেনা। গোটা ঘটনায় একজন গ্রাম প্রধান সহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
সেনা সূত্রে খবর, সর্বশেষ পাওয়া হামলাটি ঘটেছে পুঞ্চ সেক্টরের বালাকোট এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন, পুঞ্চ সেক্টর লাগোয়া বাসোনি গ্রামের প্রধান কেরামত হুসেন, আবদুল রহমান ও মোদ আমিন। আহতদের মধ্যে একটি ছয় বছরের শিশুও রয়েছে বলে খবর।
ভারতের তরফে স্বাধীনতা দিবসের দিন হওয়া এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। যদিও হামলার বিরুদ্ধে ভারতীয় সেনারাও হামলা চালিয়েছেন বলে খবর।
আগামী ২৩ অগস্ট পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। তার আগে একের পর এক সীমান্ত হামলায় পারদ চড়ছে দু’দেশের মধ্যে। সঙ্গে গত দু’সপ্তাহে লাগাতার জঙ্গি হামলা হয়েছে ভারতে। হামলা চালানো জঙ্গিদের প্রত্যেকের সঙ্গেই মিলেছে পাক যোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













