রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজ ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু..!!

এ বছর বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে। শেষ হবে ৫ সেপ্টেম্বর।

মঙ্গলবার বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেছেন।

চলতি বছর সৌদি আরবে হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমান মন্ত্রণালয়ে মঙ্গলবার এক প্রস্তুতি সভা শেষে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

রাশেদ খান মেনন জানান, বাংলাদেশ বিমান ১৭ সেপ্টেম্বর ফিরতি ফ্লাইট শুরু করে শেষ করবে ১৬ অক্টোবর।

মন্ত্রী জানান, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে ১১২টি ফ্লাইটে মোট ৫২ হাজার হজযাত্রী পরিবহন করবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ৫ হাজার হজযাত্রী বিবেচনাধীন রয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে