হরতাল-অবরোধে পাসের হার কম : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল ও অবরোধ থাকায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, সব সমস্যা মোকাবিলা করে এবার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এ বছর ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। তিনি জানান, এবার যেটুকু সাফল্য হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর বড় ভূমিকা আছে। তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের শতকরা হার ৬৯.৬০। জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ শিক্ষার্থী। কারিগরিতে পাসের হার ৮৫.৫৮।
দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













