হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা
রাজনৈতিক নেতাদের সম্মানে দেওয়া ইফতারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২১ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, আসাদুল করিম ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বলেন, ২১ জুন রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। ওই ইফতারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













