শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেড কনস্টেবল পদের জন্য নরেন্দ্র মোদির আবেদন!

ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) নিয়োগ পরীক্ষায় প্রার্থী হয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদি! হেড কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী! আজব এই ঘটনা ঘটেছে ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষাতেই।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে হেড কনস্টেবল পদের জন্য ছবিসহ প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদি। ওই পরীক্ষার প্রবেশপত্র তেমনটাই বলছে।

গত ১৫ জুলাই দিল্লির রামপুরে সিআরপিএফের নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রবেশপত্র জারি করা হয়। যেখানে মোদির নাম, ছবি এবং রোল নম্বর পর্যন্ত রয়েছে। অবশ্য প্রবেশপত্র নাম ও ছবি মোদির হলেও জন্মতারিখটা ভিন্ন। জন্ম তারিখের জায়গায় লেখা রয়েছে ১৯৯২ সালের ১৮ অক্টোবর।

ওই প্রবেশপত্রে আবেদনকারীর দেওয়া তথ্য অনুযায়ী তিনি পাঞ্জাবের অমৃতসরের সমরই গ্রামের বাসিন্দা। তবে ওই প্রবেশপত্রের রোল নম্বরের পরীক্ষার্থী অবশ্য পরীক্ষার দিন হাজির হননি। বিষয়টি নজরে আসার পরেই কর্মকর্তারা প্রবেশপত্রটি বাতিল করে দেন। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সিআরপিএফ সূত্রে খবর, কেউ দুষ্টামি করে এই কাজ করেছে। সিআরপিএফের নিয়োগ পরীক্ষায় আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে হওয়ায় সেই সুযোগ নিয়ে কেউ এই ঘটনা ঘটিয়েছে। তবে খুব শিগগির এই ঘটনার মূল দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প