১৫ আগস্টের আঘাত ছিল গোটা জাতির ওপর
১৫ আগস্টের আঘাত শুধু একটি পরিবারের ওপর নয়, পুরো বাঙালি জাতির ওপর সেদিন আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে ধানমণ্ডির ৩২ নম্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু ভবনের সামনে শোক দিবস উপলক্ষে কৃষক লীগ এই রক্তদান কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হামলা ছিল একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে। দেশের স্বাধীনতার যুদ্ধে পরাজিত শক্তির প্রতিশোধের আঘাত।
শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সে জন্যই ওই হামলা। এরই ধারাবাহিকতায় জেলখানায় জাতির মহান আরও চার নেতাকে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ৩১ জুলাই আমি আর রেহানা দেশের বাইরে গেলাম। সবাইকে রেখে গেলাম। কিন্তু মাত্র পনেরো দিনের ব্যবধানে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।
রক্তদান কর্মসূচির প্রশংসা করে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













