বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ শিশু নির্যাতিত এবার সরকারি কর্মকর্তার হাতে (ভিডিওসহ)

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই বরিশাল সরকারি শিশু পরিবারে দুই শিশুর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। গত ৪ জুলাই বরিশাল সরকারি শিশু পরিবার- বালিকায় (উত্তর) এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করা ওই নির্যাতনের তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় বিভিন্ন মাধ্যমে।

এ ঘটনার পর সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন শিশু পরিবারের কম্পাউন্ডার মো. দুলাল। মাঝে মধ্যে চড়-থাপ্পড়ও দিচ্ছেন। আর শিশুরা আর করবো না, আর করবো না বলে চিৎকার করছে। এ বিষয়ে কথা বলতে শিশু পরিবারে গিয়ে কম্পাউন্ডার মো. দুলালকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

অফিস খোলা থাকলেও প্রথমে সেখানে শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ইসমত আরা খানম উপস্থিত ছিলেন না। পরে গণমাধ্যম কর্মীদের আসার খবর শুনে কার্যালয়ে আসেন তিনি। ইসমত আরা জানান, গত ৪ জুলাই শিশু পরিবারের ডালিয়াকে (৯) দেখতে আসেন তার মা বিলকিস বেগম। দেখা করে মা চলে গেলে তার পিছু পিছু নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত যায় ডালিয়া। তাকে ফিরিয়ে আনতে সেখানে যায় আরেক শিশু সাথি (৯)।

ইসমত আরা আরও জানান, “তৃতীয় শ্রেণির এ দুই ছাত্রীকে নথুল্লাবাদে দেখতে পেয়ে শিশু পরিবারে ফিরে যেতে বলেন কম্পাউন্ডার মো. দুলাল। পরে তিনি শিশু পরিবারে ফিরে এসে তাদের দেখতে না পেয়ে খুঁজতে বের হন।”

তিনি বলেন, সাগরদী বাজারের একটি মোবাইলের দোকান থেকে তাদের ধরে নিয়ে এসে দুলাল তাদের মারধর করেন। এ ঘটনা জানার পর তিনি শিশুদের ডেকে মারধর করা হয়েছে কী না জানতে চাইলে শিশুরা তাকে জানায়, তাদের বকা দিয়েছে। মারধর করেনি। তবে সাংবাদিকদের ওই দুই শিশু ডালিয়া ও সাথি জানায়, তাদের লাঠি দিয়ে পেটানো হয়। এবং ভয়ও দেখানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর পরে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://youtu.be/v3BjEO2_JIY

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত