শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সোমবার (৬ মে) ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এই মাইলফক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ৩০৮ ম্যাচে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন সাকিব।

ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন শেখ জামালের ধানমন্ডি ক্লাবের সাকিব। সাবেক এই টাইগার অধিনায়কের ৪০০ উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট নিয়েছেন সাকিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

  • বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক