শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪৮ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে রাশিয়া

মস্কো বিমানবন্দরে আটকে পড়া ৪৮ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে রাশিয়া। তবে এখনো তারা ইসলামাবাদ এসে পৌঁছায়নি। ব্যবসায়িক কারণে তারা দেশটিতে সফরে গিয়েছিল বলে বৃহস্পতিবার স্থানীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ডন পত্রিকাকে জানিয়েছেন, বুধবার গভীররাতে ওই পাকিস্তানিদের মস্কো বিমানবন্দরে আটক করা হয়। এ নিয়ে ইসলামাবাদের মস্কো দূতাবাসের সঙ্গে কথা বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। দু পক্ষের মধ্যে আলোচনার পর আটককৃতদের দেশে ফেরত পাঠাতে রাজি হয় রাশিয়া সরকার। তবে ওই ৪৮ জনকে কি কারণে আটক করা হয়েছিল তা এখনো জানা যায়নি।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, মস্কো বিমানবন্দরে জনাকীর্ণ একটি কক্ষে গাড়াগাদি করে বসে আছেন ওই ৪৮ জন। তারা একটি বাণিজ্যিক মেলায় অংশ নেয়ার জন্য রাশিয়া সফরে গিয়েছিলেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে তারা মস্কো বিমানবন্দরে অবতরণ করেন। এরপরই তাদের আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ আট ঘণ্টা ধরে আটকে রাখার পর তাদের দেশে ফেরত পাঠায় রাশিয়া।

ব্রাসেলস হামলার পরদিনই এই ঘটনা ঘটল। ওই হামলার পর ইউরোপের দেশগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় ৩১ জন নিহত ও আরো আড়াইশ জন আহত হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি