৭১-এর পরাজয় নিয়ে একি বললেন পাক বিজ্ঞানী!
১৯৭১ সালে পরাজয় এখনো ভুলতে পারেনি পাকিস্তান। আজো তাদের সেই লজ্জার স্মৃতি তাড়িয়ে বেড়ায়। এর পেছনের কারণ খুজছেন সেদেশর বুদ্ধিজীবী থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা। এমন চিত্র পাওয়া তুলে ধরলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক ড. আব্দুল কাদের খানের কলামেও।
সোমবার ড. আব্দুল কাদের খানের একটি কলাম প্রকাশ করে দৈনিক জং পত্রিকা। ‘পাকিস্তান প্রতিষ্ঠা ও সেনাবাহিনী’ শিরোনামে প্রকাশিত লেখায় তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধে ক্ষমতাসীনদের দায়িত্বহীনতার কারণেই দেশকে সীমাহীন লজ্জাকর পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। জাতির মনোবলে এটা এমন এক ঘাঁ ছিল, স্বয়ং সেনাবাহিনী কখনো এটা ভুলতে পারবে না।
কাদের খান লেখেন, আমি এতটা কাছ থেকে হিন্দুদের পক্ষপাতিত্ব দেখেছি যে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর জয়ের পর বলেছিলেন, আমরা হাজার বছরের প্রতিশোধ নিয়ে ফেলেছি। এখন বাকি পাকিস্তানকে ধ্বংস ব্যতিত আরামে বসতে পারবো না।
ভারতের পর পাকিস্তানের পরমাণু শক্তি অর্জনের ব্যাপারে কাদের খান, আমরা জীবন দিয়ে নিজেদের ফরজ দায়িত্ব পালন করেছি। এবং সাত বছরের মাথায় একটি অনুন্নত দেশকে পরমাণুশক্তিধর দেশে রুপান্তরিত করেছি।
তিনি বলেন, সবসময়ের জন্য নিজেদের হিন্দুস্তানের ক্ষত থেকে সংরক্ষণ করেছি। জনগণ ও সরকার আমাদের ইজ্জত রক্ষা করেছেন এবং বিশ্বে আমাদের মাথা সমুন্নত করেছেন।
কাদের খানের ক্ষোভ কথা প্রকাশ পায় এভাবে, সফল হয়ে গেলেই আমরা গাদ্দার হয়ে যাই। আমাদের সঙ্গে এমন মানহানিকর আচরণ করা হয়েছে যার উপযুক্ত আমরা ছিলাম না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













