বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ আত্মসমর্পণ করছে ‘বনদস্যু’ খোকা বাহিনী

বঙ্গোপসাগর ও গোটা সুন্দরবন দাপিয়ে বেড়ানো ‘বনদস্যু’ খোকা বাবু বাহিনী অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করবে আজ সোমবার।

সকাল ১০টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮-এর বরিশালের কার্যালয়ে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে তাদের।

র‍্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর জানান, গতকাল রোববার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৌখালী এলাকায় বিশেষ অভিযান চলাকালে ২২টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক গুলিসহ বনদস্যু খোকা বাবু বাহিনীর প্রধান খোকাসহ ১২ সদস্য আত্মসমর্পণের জন্য র‌্যাবের কাছে ধরা দেয়। তারা বর্তমানে র‍্যাবের হেফাজতে আছে। স্বাভাবিক জীবনের ফেরার প্রত্যাশায় আজ স্বরাষ্টমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেবে তারা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে সুন্দরবনের ছয়টি দস্যু বাহিনীর প্রধানসহ ৬০ দস্যু প্রায় শতাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১০ সহস্রাধিক গুলি স্বরাষ্টমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। দস্যুদের একের পর এক আত্মসমর্পণের ফলে সাগর ও সুন্দরবনে জেলে অপহরণ ও চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে বলে দাবি করেছেন জেলে ও মহাজনরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ