বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়াপতি আর নেই

উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি (৮৪) আর নেই।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে লন্ডনের বারনেট হাসপাতালে পরলোকগমন করেন তিনি।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়াপতির বাবা দানবীর রণদা প্রসাদ সাহা মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী কর্তৃক অপহৃত হন। সে সময় কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজসহ বাবার শিক্ষা, স্বাস্থ্য সেবামূলক কর্মকাণ্ড নির্বাহের জন্য বাবা ও ভাইয়ের অনুপস্থিতিতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জয়াপতি।

২০০০ সালে ভ্রাতুষ্পুত্র রাজীব প্রসাদ সাহাকে এই দায়িত্ব অর্পণ করে অবসরে যান তিনি। ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা ছিলেন। তার স্বামী ডা. বিষ্ণুপদ পতি কুমুদিনী হাসপাতালের সুপারিনটেনডেন্ট ছিলেন। দুজনই লন্ডনে অবসর জীবনযাপন করছিলেন।

জয়াপতি স্বামী, মেয়ে, জামাতা, ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট শোকাহত। কুমুদিনী পরিবার শোকাবহ এ সময়ে দেশবাসীর দোয়া চেয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ