`সাগর-রুনি হত্যা মামলা খুব শিগগির আলোর মুখ দেখবে’


সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা খুব শিগগির আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে র্যাব সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এ ছাড়া দুজনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে, সেগুলো মিলানোর চেষ্টা চলছে। তিনি ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক তুলে দেন।
খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি। এর আগে মন্ত্রী মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













