প্রণব মুখার্জির জন্য নিজ হাতে ‘ভাপা ইলিশ’ রাঁধলেন শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রণব দাদার জন্য শেখ হাসিনার ইলিশ নিয়ে যাওয়ার ঘটনাটি তো মানুষের মুখে মুখে। কিন্তু এখানেই শেষ নয়। প্রণব মুখার্জির জন্য আরো কিছু অপেক্ষায় ছিল। তা হলো- শেখ হাসিনার নিজের হাতে রান্না ভাপা ইলিশ!
প্রণব মুখার্জিকে তিনি বরাবরই বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। প্রণবের স্ত্রীর সঙ্গেও হাসিনার মধুর সম্পর্ক ছিল। এখন রাষ্ট্রপতি ভবনেই তিনি অতিথি হিসেবে রয়েছেন। সেখানেই নৈশভোজের আয়োজন করেছিলেন প্রণব। হাসিনার সঙ্গে ঢাকা থেকে এসেছেন ছয়জন রাঁধুনি। তারাই ইলিশের তিন রকমের পদ রেঁধেছেন। কিন্তু ভাপা ইলিশ রান্নায় নিজেই হাত লাগান হাসিনা। প্রণবদা যে এই ভাপা ইলিশ খেতে ভালোবাসেন তা জানেন বোন হাসিনা।
পদ্মার ইলিশ ছাড়াও সঙ্গে ছিল মমতার জন্য জামদানি শাড়ি ও প্রণবের জন্য ঢাকাই মসলিনের পাঞ্জাবি। দুজনের হাতেই উপহার তুলে দিয়েছেন হাসিনা। মমতাও হাসিনার হাতে তুলে দিয়েছেন রাধারমণ মল্লিকের মিষ্টি ও শাল।
প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া মধ্যাহ্নভোজেও ছিল হরেক পদ। লুচি, ছোলার ডাল, পোলাও, পাবদা, ভেটকি, গলদা চিংড়ির মালাইকারি, মুরগির মাংস, মিষ্টি দই এবং রসগোল্লা। আর ছিল বাংলার প্রসিদ্ধ গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু হাসিনার খুব প্রিয়, তা প্রধানমন্ত্রী মোদিও জানেন। লাঞ্চে একই টেবিলে প্রধানমন্ত্রী মোদি, হাসিনা, মমতা। সঙ্গে সুষমা স্বরাজ। একটু দূরে অন্য একটি টেবিলে বসেছেন তৃণমূল সাংসদ সুগত বসু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













