শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে কোনো আপোস করবে না। জনগণ সঙ্গে আছে বলে সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে পুলিশ ফাঁড়ির নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়’।

আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র‌্যাবসহ অন্যান্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ