আমাদের দেশ মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে।
শনিবার দুপুরে গণভবনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতার আয়োজনের কথা থাকলেও আমার জন্যই তা হয়নি। আসলে আমিই সময় দিতে পারিনি। এ জন্য আমি দুঃখিত।’
শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন প্রতিটি শিশু শিক্ষায়-দীক্ষায় উন্নত হতে পারে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে পারে। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, এটা এখন বাস্তব। বিশ্বসভায় বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













