শপিংমলে অগ্নিকাণ্ডঃ ফিলিপাইনে নিহত ৩৭


ফিলিপাইনে একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ম্যানিলা থেকে ৮শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
শনিবার সকালে শপিংমলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন। একটি কল সেন্টারের বেশ কয়েকজন কর্মী ভেতরে আটকা পড়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
দুর্ঘনায় নিখোঁজ হওয়া লোকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। তবে কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













