চট্টগ্রামে চিকিৎসাসেবা বন্ধে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা


স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসনের সহায়তায় র্যাবের অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সেবা চট্টগ্রামে বন্ধ রেখেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
এদিকে অভিযানের প্রতিবাদে রোববার (৮ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। তাদের এই ঘোষণায় সংহতি প্রকাশ করেছে সরকার সমর্থিত বিএমএ চট্টগ্রাম শাখা।
চিকিৎসকদের ধর্মঘটের খবর না জেনে অনেকেই আশপাশের জেলা উপজেলা থেকে চিকিৎসা নিতে এসে দুর্ভোগে পড়েন। মুমূর্ষু রোগীকে বাঁচাতে বাধ্য হয়ে ছুটে যাচ্ছেন সরকারি হাসপাতালের দিকে। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ জানায়, গতকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বহির্বিভাগে প্রায় দ্বিগুণ টিকিট বিক্রি হয়েছে। জরুরি বিভাগে ভর্তি রয়েছে অতিরিক্ত ৩শ’ রোগী। হাসপাতালের বারান্দায়ও জায়গা হচ্ছেনা রোগীদের। এ অবস্থায় বাড়ছে রোগীদের দুর্ভোগ। চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, হাসপাতালে রোগিদের অতিরিক্ত চাপ মোকাবেলা করার জন্য জরুরি বিভাগে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে হার্টের ডাক্তারের বাড়ানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













