মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট কেটেছে


মেট্রোরেলের একক যাত্রার টিকিট আবারও বিক্রি শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানি (ডিএমটিসিএল)। এর ফলে একক যাত্রার টিকিটের সংকট আর থাকছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থাটি।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএল’র অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, এখন মেট্রোরেল স্টেশন থেকে যাত্রীদের চাহিদা মতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি র্যাপিড পাসও বিক্রি এবং রিচার্জ করা হচ্ছে।
এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ২০,০০০ টিকিট আনা হবে। সেই টিকিটই এখন স্টেশনগুলোতে দেওয়া হয়েছে। এই টিকিট ছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০,০০০ টিকিট আসবে। পরে ধাপে ধাপে মার্চে ১ লাখ এবং মার্চের পর আরও ১ লাখ ৯০ হাজার টিকিট আসবে। মোট ৪ লাখ ৯০ হাজার টিকিট আনা হবে বলে জানান ডিএমটিসিএল পরিচালক।
একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআর কোডসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মেট্রোরেলের ভাড়া পরিশোধের কার্ডের সংকটে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশন থেকে যাত্রীদের ফিরে যেতে হয়েছে। আবার সরবরাহ না থাকায় র্যাপিড বা এমআরটি পাস বিক্রিও একেবারে বন্ধ ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













