জ্বালানি তেলের দাম কমানোর পরিকল্পনা নেই
আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই আমরা ভাবছি না।
শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেসে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বিপু এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে নির্মাণাধীন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে স্প্যানিশ প্রকৌশলীদের চলে যাওয়া অযৌক্তিক।
তিনি বলেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিষ্ফোরণের ক্ষতিপুরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের করা মামলার শুনানি হবে আগামী ২ থেকে ৬ নভেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













