পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী ইলিশ খাবে কী??
নববর্ষ উদযাপনের দিন অর্থাৎ পহেলা বৈশাখ ১৪২৩ এর খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।
পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার সংস্কৃতি দিন দিন বেড়ে চলেছে। এই সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দর কয়েক গুণ বেড়ে যায়। এজন্য সরকারিভাবে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া বর্ষবরণে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অংশ নয় বলেও বিশিষ্টজনেরা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













