মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কান ধরে উঠবস করানো আইনসিদ্ধ নয়’

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবস করানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শ্যামল কান্তি যদি নাস্তিকও হয় তবুও তাকে কান ধরে উঠবস করানোটা আইনসিদ্ধ নয়। এটা একেবারে সামন্তবাদী ব্যবস্থার মতো। এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবস্থা নিয়েছেন।

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে এসে এমপি সেলিম ওসমানের মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি জেনারেল একটা কমেন্ট করেছি, আমাদের দেশের রাজনৈতিক, জনপ্রতিনিধিদের মনে রাখা উচিত, আমাদের পাঁচ বছরের অনেক অর্জনও ৫ মিনিটে শেষ হয়ে যেতে পারে খারাপ আচরণের জন্য। আমি এর বাইরে কোনো কথা বলিনি। কে কী বলল এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, আমি সঠিক বিষয় বলেছি কি না।’

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট ‘রোড সেফটি প্রোগ্রাম’ এ সড়কের নিরাপত্তা পরিদর্শনের জন্য আইন ভাঙার অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে মন্ত্রী ওবায়দুল কাদেরের সামনেই কান ধরে উঠবস করানোর দৃশ্য দেখা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে