যানজটে অচল রাজধানী


ঈদের আগে শেষ কর্মদিবসে রাজধানীতে যানজটে ভোগান্তির স্বীকার হচ্ছেন যাত্রীরা। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে তিন ঘন্টারও বেশি সময়। বাড়তি যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস সেই সঙ্গে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। প্রচন্ড গরম আর সেই সঙ্গে যানজট এই দুই মিলে নাকাল রাজধানীবাসী।
গাড়ির বাড়তি চাপ সামলাতে রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের সময় যানজট বেশি হবে সেই আশংকায় আগে ভাগেই অনেকে রাজধানী ছাড়ছেন।
যানজটের কারণে অনেকেই গাড়ি ছেড়ে দিয়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ঈদে ঘরমুখো মানুষদের যাত্রা যাতে সুন্দর হয় সেজন্য যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













