গাজীপুর-টাঙ্গাইলে অভিযানে চার ‘জঙ্গি’ নিহত


গাজীপুর সদরের হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চার ‘জঙ্গি’ নিহত হয়েছেন। গাজীপুরের পাতারটেকের আরেকটি বাড়িতে চলছে অভিযান।
আজ শনিবার ভোরে এ অভিযান শুরু হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গাজীপুরের হারিনালে অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত জঙ্গিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
টাঙ্গাইল র্যাব ১২-এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে একটি বাসায় র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। এখন পর্যন্ত র্যাবের অভিযান চলছে।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি।
এর আগে গাজীপুর সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছিলেন, জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সদর উপজেলার হারিনাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গাজীপুরে একটি বাড়িতে অভিযান, নিহত ২
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













