খাদিজার অবস্থার আরো উন্নতি


সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
খাদিজার চাচা ফয়জুল ইসলাম বলেন, গতকাল রবিবার সকাল ৯টায় চিকিত্সক খাদিজাকে দেখে গেছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। তবে সুস্থ হলে ঠিক কতটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সে সম্পর্কে এখনই চিকিত্সকরা কিছু বলতে পারছেন না। তবে চিকিত্সকরা বলছেন, আরো বেশ কিছুদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খাদিজাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গত তিন অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে খাদিজাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচারের পর চিকিত্সকরা তাকে ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













