সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অনির্ধারিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বাংলাদেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি সম্ভাব্য লন্ডন সফর নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরে নানা রকম খবর বের হবার প্রেক্ষাপটে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল মালেক বলেছেন, ‘আমরা আশা করেছিলাম তিনি শুক্রবার রওয়ানা হয়ে আজ (শনিবার) সকালে পৌঁছবেন। এভাবেই আমাদের প্রস্তুতি ছিল’।

তবে খালেদা জিয়া যাননি লন্ডনে। তার পরিবর্তে পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবসের দিনে জন্মবার্ষিকী পালন নিয়ে বিতর্কের মুখেই শনিবার রাতে গুলশানের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন তিনি। এদিকে আবদুল মালেক বলছেন, “তাঁর লন্ডন যাবার কোনও নির্ধারিত তারিখ এখনো পাওয়া যায়নি”।

কয়েকটি স্থানীয় গণমাধ্যম রাতে তার জন্মদিনের কেক কাটবার খবর দিয়ে উল্লেখ করছে, খালেদা জিয়াও সাংবাদিকদের বলেছেন তাঁর বিদেশ যাত্রার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। মি. মালেক বলেন, লন্ডনে মিসেস জিয়ার চোখের একটি অপারেশন হবার কথা রয়েছে।

এছাড়া তার তেমন কোনও কর্মসূচী নেই। তবে চিকিৎসার পর তিনি সময় দিলে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির লোকজনের সাথে তাঁর দেখা হতে পারে বলে উল্লেখ করছেন মি. মালেক।

ছেলের সাথে দেখা করতে যাচ্ছেন কি না জানতে চাইলে মি. মালেক বলেন, চিকিৎসাই তার মূল উদ্দেশ্য। তবে তিনি এও বলেন যে, “এখানে যেহেতু ওনার ছেলে আছে, এটা তো স্বাভাবিক ভাবে ওনার সাথে ওনার ছেলের দেখা হবে। কারণ মা ছেলের দেখা তো অনেক দিন ধরে হয়নি”।

গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফর, ভিসা গ্রহণ ইত্যাদি সংক্রান্ত নানা খবরাখবর প্রকাশ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। খবরগুলো দেশটির রাজনৈতিক মহলে দারুণ আলোচিত হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী