কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা


আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয় দুর্বৃত্তরা জাফর আহাম্মেদের বসতবাড়িতে প্রথমে গুলিবর্ষণ এবং পরবর্তীকালে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় দুর্বৃত্তরা প্রথমে জাফর আহাম্মেদের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করার পরপরই হামলাকারীরা বাড়ির ভেতর প্রবেশ করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এলাবাসীদের ভাস্যমতে, দেখতে দেখতে আগুনের শিখা ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে দূর্গম এলাকায় ফায়ার সার্ভিস সদস্যরা আসার আগেই অগ্নিকাণ্ডে ঘরটির ভেতরের মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আহাম্মেদের স্ত্রী শাহনাজ পারভিন এ ঘটনার পেছনে রাজনৈতিক পূর্বশত্রুতা রয়েছে বলে জানায়। শাহনাজ পারভিন তার তিন সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আতঙ্কের ভিতর দিয়ে দিন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে শক্তিশালী এই অপরাধীদের বিচার আদেী হবে কিনা সে বিষয়ে তিনি সন্দিহান।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন













