শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবরুদ্ধ জেরুজালেম

ইসরায়েলে হামলা এড়াতে জেরুজালেমের অনেক এলাকা অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি মন্ত্রীসভা। অনেক এলাকায় পুলিশকে সহায়তা করতে সৈন্যদেরও মোতায়েন করা হবে।
খবর বিবিসি।
ইসরায়েলি কর্তৃপক্ষ এসব কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করে গতকাল জেরুজালেমে বেশ কয়েকটি রক্তাক্ত হামলার পর।
তিনজন ইসরায়েলি এসব হামলায় নিহত হয়, অন্যদিকে হামলাকারীদের একজনও পুলিশের গুলিতে মারা যায়।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রাতে জরুরী বৈঠকে বসে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটি। সেই বৈঠক থেকেই পূর্ব জেরুজালেমকে ঘিরে এক ব্যাপক নিরাপত্তা অভিযানের ঘোষণা দেয়া হয়।
এর অংশ হিসেবে শহরের আরব অধ্যুষিত এলাকাগুলো কার্যত অবরুদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটির প্রবেশ মুখে বসানো হচ্ছে তল্লাশি চৌকি।
কেবিনেট কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে, যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালাবে, তাদের ঘরবাড়ী ভেঙ্গে ফেলা হবে, এগুলো আর কখনোই নূতন করে তৈরি করতে দেয়া হবে না।
এমনকি তাদের জেরুজালেমে থাকার অধিকারও কেড়ে নেয়া হবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইজরায়েলের এসব পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। সংস্থার মুখপাত্র সারি বাশি বলছেন, এতে বরং সেখানে আরও বেশি উত্তেজনা তৈরি করবে।
কারণ যেসব তল্লাশি চৌকি বসানো হচ্ছে, তাতে তো কেবল সন্দেহভাজন হামলাকারী নয়, জেরুসালেমের সব বাসিন্দাদেরই চলাফেরা বিঘ্নিত হবে।
বরং এখন পুলিশ আর পূর্ব জেরুসালেমের বাসিন্দাদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করা জরুরী বলে তিনি মনে করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প