অবস্থার আরও উন্নতি, ডাকলেই সাড়া দিচ্ছে খাদিজা


সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার আরও উন্নতি হয়েছে। এখন সে ডাকলেই সাড়া দিচ্ছে।রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিকাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, আগে খাদিজার চৈতন্য ছিল না, কেবল ব্যথা দিলে সে সাড়া দিত। এখন ডাকলেই সাড়া দিচ্ছে। অর্থাৎ তার চৈতন্য ফিরে আসতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বদরুল আলম।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













