অভ্যন্তরীণ ফ্লাইটে যে ধরনের পরিচয়পত্র লাগবে


দেশের ভেতরে আকাশপথে ভ্রমণের জন্য এখন থেকে পরিচয়পত্র দেখাতে হবে। অভ্যন্তরীণ রুটে এ নিয়ম বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী সব প্রতিষ্ঠানকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা সংক্রান্ত চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং পাস সংগ্রহের জন্য পরিচয়পত্র দেখাতে হবে। জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্র হিসেবে গণ্য হবে।
এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে পারবে। চাকরিজীবীরা নিজ কার্যালয়ের পরিচয়পত্র দেখাতে পারবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৩০ জুন এ-সংক্রান্ত নির্দেশনা দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এরই মধ্যে বাংলাদেশ বিমান ওই নির্দেশনা কার্যকর করেছে। এ ব্যাপারে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসমিন আক্তার এনটিভি অনলাইনকে জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পরপরই বিমান এ নিয়ে কাজ শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













