শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“অর্থ কাউকে সুখ কিনে দিতে পারে না, তবে স্বাধীনতা এনে দেয়”

কথাটি বলেছেন, যুক্তরাষ্ট্রের আত্মনির্মিত মিলিনিয়র জিলিয়ান মাইকেল। তিনি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের জাতীয় মনোযোগ লাভ করেন এনবিসি টিভিতে ওজন কমানোর প্রতিযোগিতা শো “দ্য বিগেস্ট লুজার” এর মাধ্যমে।

সেখান থেকে মাইকেল নিজের ব্র্যান্ড ব্যবহার করে শরীর চর্চা বিষয়ক ডিভিডি প্রকাশ, লেখালেখি, এবং ক্রেভ জার্কি ও পপচিপস এর মতো স্বাস্থ্যবিষয়ক কম্পানির সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে বিশাল ব্যবসায় সাম্রাজ্য গড়ে তোলেন। আজ এই আত্মনির্মিত মিলিয়নিয়র তার অংশীদার গিয়ানকার্লো চেরসিচ এর সঙ্গে মিলে ক্ষমতাশালি গণমাধ্যম চালাচ্ছেন। “জাস্ট জিলিয়ান” শিরোনামের একটি বইয়ে নিজের জীবন কাহিনীও লিখছেন তিনি।

আর্থিকভাবে মোটামুটিভাবে স্বচ্ছল একটি পরিবারেই জন্মগ্রহণ করেন মাইকেল। কিন্তু ১৭ বছর বয়স থেকেই তিনি নিজের খরচ নিজেই চালিয়ে আসছিলেন। আর নিজে নিজেই মিলিয়নিয়র হওয়ার প্রক্রিয়া থেকে তিনি একটি গুরত্বপূর্ণ সত্য শিখেছেন: “অর্থ কাউকে সুখ কিনে দিতে পারে না, তবে স্বাধীনতা এনে দিতে পারে।”
তিনি বলেন, “যথেষ্ট অর্থ থাকার ফলে আমার মধ্যে আর কোনো কিছু হারানোর আতঙ্ক কাজ করে না। আর এই আতঙ্কহীনতাই আমাকে স্বাধীনতা এনে দেয়।”
তবে মাইকেলের মতে, নির্দিষ্ট একটা সময়ের পরে অতিবেশি অর্থও সমস্যার সৃষ্টি করতে শুরু করতে পারে। এবং অনেকের জন্যই তা একটি ফাঁদ হয়ে উঠতে পারে।

আর বেশি অর্থ থাকলে সবসময়ই যে তা সুখ বাড়ায় এমনটাও ভাবা ঠিক নয়। অবশ্য, ব্যাংকে আমার যথেষ্ট পরিমাণ অর্থ আছে এটা জানা থাকলে তা ঝুঁকি গ্রহণ এবং নতুন সুযোগের পেছনে ছোটার জন্য প্রয়োজনীয় মূল্যবান মানসিক শান্তি ও স্থিতিশীলতা সরবরাহ করে।

জিলিয়ান বলেন, “আমার বাবা খুবই সফল একজন আইনজীবি ছিলেন। আর যে বিষয়টির জন্য আমি নিজের প্রতিও কৃতজ্ঞ, তা হলো অর্থের বিষয়ে আমি খুব বেশি সেঁটে থাকিনা। অর্থ নিয়ে আমি কোনো আতঙ্কেও ভুগিনা। অর্থ আমাকে এমন অনুভূতি এনে দেয়, “ওহে, তুমি কি জান? অর্থ আসে, অর্থ চলেও যায়।”
অর্থ নিজে কখনো আপনাকে সুখি করতে পারবে না। তবে আপনি যে ধরনের জীবন-যাপন করতে চান অর্থ তা তৈরি করার সুযোগ সৃষ্টি করে দেবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প