অর্ধেকেরও বেশি মানুষের গোপন তথ্য ইন্টারনেটে ফাঁস!
প্রায় ১৯ কোটি ১০ লক্ষ ভোটারের গোপন তথ্য ফাঁস হয়ে গেল আমেরিকায়। ডাটাবেস তৈরির সময় প্রযুক্তিগত সমস্যা হওয়াতে দেশের বেশিরভাগ মানুষের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত স্বতন্ত্র গবেষক চিরিস ভিকারি। ফাঁস হয়ে যাওয়া তথ্যে ভোটারের পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ তো রয়েছেই। পাশপাশি কোন দলকে একজন ভোটার সমর্থন করেন এবং তাঁর ইমেল কি রয়েছে তাও ফাঁস হয়ে গিয়েছে। এছাড়াও, মার্কিন ভোটারদের চিহ্নিত করার জন্য ব্যবহৃত একক ভোটার আইডি-ও এতে রয়েছে। তালিকায় ওয়াশিংটন ডিসিসহ আমেরিকার ৫০টির বেশি শহরের ভোটাররা রয়েছেন বলে আরও জানা গিয়েছে জানা গিয়েছে।
ভিকারি জানিয়েছেন, তথ্য ফাঁস হওয়া নিয়ে সচেতনতা তৈরির বিষয়ে কাজ করার সময়েই ভোটার ডাটাবেস ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। তবে, এই সমস্ত গোপন তথ্য এরমধ্যে অন্য কেউ হাতিয়ে নিয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেন নি ভিকারি। শুধু তিনি জানিয়েছেন, পেশাদার জালিয়াত বা অপরাধীরা চাইলে এসব তথ্য তাদের কাজে ব্যবহার করতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













