অর্ধ শতাধিক নিহত ইরাকে বাহিনীর অভিযানে
ইরাকে সরকারি বাহিনীর অভিযানে অর্ধ শতাধিক লোক নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে রামাদি ও ফাল্লুজায় এ অভিযানগুলো পরিচালিত হয়। এসময় বিমান ও কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। অভিযানে আরও অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
রামাদিতে একটি ক্যাফেতে অন্তত ২৭ জন নিহত ও ৩০ জন আহত হন। আর ফাল্লুজার উত্তরে শেলের আঘাতে অন্তত ২৪ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
হতাহতদের বেশিরভাগই বেসামরিক তরুণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানালেও ইরাকি নিরাপত্তা বাহিনীর দাবি, আইএস জঙ্গিদের স্থাপনা লক্ষ্য করেই অভিযানগুলো পরিচালিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













