অস্ট্রিয়ার বারগেনল্যান্ডে ৭১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার
অস্ট্রিয়ার বারগেনল্যান্ড প্রদেশে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৭১ জন অবৈধ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অভিবাসীদের মধ্যে উনষাটজন পুরুষ, আটজন নারী ও চার শিশু ছিলো বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানায়, পর্যাপ্ত আলো বাতাসের অভাবে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় হাঙ্গেরিতে মানবপাচারকারী সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অভিবাসীরা বেশিরভাগই সিরীয় বলে জানা গেছে।
ঐ ট্রাক থেকে অভিবাসীদের কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। বুলগেরিয়া-হাঙ্গেরির একটি পাচারকারী নেটওয়ার্ক এর পেছনে জড়িত বলেও সন্দেহ করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













