বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্ত্রোপচারের আগে মোস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন

কাঁধের অস্ত্রোপচারের ঘন্টাখানেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাফিজের অস্ত্রোপচারের সফলতা কামনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোস্তাফিজের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বাংলাদেশ সময় বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী মোস্তাফিজকে ফোন করে চিকিৎসা ও অস্ত্রোপচারের খোঁজ নেন এবং তাকে সাহস যোগান। প্রধানমন্ত্রী মোস্তাফিজকে জানান, লন্ডনে থাকা বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসানকে তিনি চিকিৎসার সার্বিক দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রী মোস্তাফিজুরের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভুত হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার করবেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন এন্ড্রু ওয়েলস। অস্ত্রোপচারের সময় মোস্তাফিজের সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আইপিএল-এর পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবারও ইনজুরির শিকার হন কাটার মাস্টার মোস্তাফিজ।

সব কিছু ঠিক থাকলে ছয় মাস পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন মোস্তাফিজুর রহমান। তাই জাতীয় দলের আসন্ন ইংল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না মোস্তাফিজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে