শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন তার নিজস্ব বাসভবন থেকে অপহরনের শিকার হন বলে জানা যায়।

গত ০২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানকি ১১ টার সময় মাহমুদা আক্তার মজুমদার তার নিজস্ব বাসভবনে অবস্থান করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে জানা যায়, অজ্ঞাত পরিচয়ে একদল হামলাকারী মাহমুদা আক্তার মজুমদার এর বাড়ীতে প্রবেশ করেন। সে সময় অজ্ঞাতনাম হামলাকারীরা তার স্বামী আবু জাফরকে খুজে বেড়াচ্ছিলেন। অত:পর আবু জাফরকে খুঁজে না পেয়ে, হামলাকারীরা তাঁর স্ত্রী মাহমুদা আক্তার মজুমদারকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যায়। মাহমুদা আক্তার মজুমদার বর্তমানে কোথায় আছে তা এখনও জানা যায়নি।

জিজ্ঞাসাবাদে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অবগত করেন, তবে থানা পুলিশ আসন্ন রাষ্ট্রীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ত থাকার কারনে সে সময় আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করতে অসম্মতি জানিয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পর পূনরায় যোগাযোগ করার জন্য থানা পুলিশ পরামর্শ দেন। যা আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যদের মারফত জানা যায়, মাহমুদা আক্তার মজুমদার পূর্বেও হয়রানি এবং হুমকির শিকার হয়েছিলেন। তার স্বামী আবু জাফর দীর্ঘদিন ধরে সামাজিক কল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে হুমকি, শারীরিক হামলা এমনকি হত্যার হুমকির সম্মুখীন ও হয়েছিলেন বলে জানা যায়।

মাহমুদা আক্তার মজুমদার এর স্বামী আবু জাফর স্থানীয় সংগঠন জশপুর যুব সমাজ কল্যাণ সমিতি (JJSKS)-এর সঙ্গে যুক্ত, যা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। COVID-19 মহামারীর সময় মানবিক সহায়তা বিতরণ এবং মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্যোগে তিনি বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। ফলে ধর্মান্ধ ও রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীগুলোর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত, পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি এবং কোন প্রকার উদ্ধার অভিযানও পরিচালনা করেননি বলে জানা যায়। অত:পর পরিবারের সদস্যগন উচ্চতর কর্তৃপক্ষ, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে মাহমুদা আক্তার মজুমদারের নিরাপদ উদ্ধার নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা: আমাদের কন্ঠস্বর, জানুয়ারী ৩, ২০২৫

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…

কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লার তরুণ সমাজকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহের জীবন ঝুঁকিতে
  • কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক
  • কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত
  • পিস্তলটি ১০ হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন !
  • কুমিল্লায় বাজারে আগুন, তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু
  • কুমিল্লায় চাচিকে নিয়ে ভাতিজা ‘উধাও’ অতঃপর….
  • কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: গ্রেফতার ৪
  • কুসিক মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৮ শত বোতল ফেন্সিডিল ৫ শত ইয়াবাসহ ২ জন আটক
  • স্ত্রীর সাথে কলহে মেয়েকে দত্তক, দুই মাস পর ফিরলো মায়ের কোলে
  • কুমিল্লায় বজ্রপাতে কিশোরের মৃত্যু, তিন ছাত্রী অজ্ঞান