অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ফেলে সন্তানকে হত্যা করলো মা
বাংলাদেশে সম্প্রতি এক পাষণ্ড বাবা হাসপাতাল ভবন থেকে ছুড়ে ফেলে সন্তানকে হত্যা করে। এবার একই কায়দায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের তিন সপ্তাহ বয়সী শিশুপুত্রকে হত্যা করে চারতলা অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ছুড়ে ফেলেছেন এক পাষাণী মা। গত শুক্রবার রাতে নিউইয়র্কের বাঙালি-অধ্যুষিত রিচমন্ড হিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই মাকে গ্রেফতার করেছে।
পুলিশ বলেছে, রাশিদা চৌধুরী (২১) নামের ওই নারী সন্তান হত্যার কথা স্বীকার করেছেন। রাশিদা পুলিশকে বলেছেন, তার ছেলে রিজওয়ানের ওপর জিন ভর করেছিল। এই বিশ্বাস থেকেই তিনি ছেলেকে হত্যা করেছেন।
তারপর তিনি শিশুটিকে চারতলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ফেলে দেন। পুলিশ বলেছে, ভোর চারটার দিকে এক প্রতিবেশী শব্দ শুনে বাইরে এসে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













