আইএসকে বোকা বানালো যে ৩ তরুণী
আইএস’কে বোকা বানিয়ে তিন হাজার ৩০০ ডলার হাতিয়ে নিয়েছে তিন চেচেন তরুণী। আইএস-এ যোগ দেয়ার ইচ্ছার কথা জানিয়ে সিরিয়া যাওয়ার খরচ হিসেবে এই অর্থ হাতিয়ে নেন তারা। এর জন্য অবশ্য তাদের পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে।
বিদেশিদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছে আইএস। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেই আইএসকে বকা বানিয়েছে ওই চেচেন তরুণীরা।
আইএসের সাথে যোগাযোগ করে তারা জানায়, ‘জিহাদ’ করতে সিরিয়া যেতে প্রস্তুতি নিচ্ছেন তারা কয়েক জন। কিন্তু যাওয়ার জন্য যে অর্থ খরচ হবে তা তাদের নেই। এর পরই তাদের জন্য তিনি হাজার ৩০০ ডলার পাঠায় আইএস। অর্থ হাতে পাওয়ার পরই নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করে দেন তারা।
একটি রুশ সংবাদপত্রের খবর, অবৈধ লেনদেনের অপরাধে চেচেন পুলিশের একটি বিশেষ শাখা তাদের আটক করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













