বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসের দখলে থাকা রামাদি নিয়ন্ত্রণে নিল ইরাকি সেনারা

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের রামাদি শহরের পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী।

আজ সোমবার ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল নুমানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সরকারের সাবেক একটি ভবন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন তাঁরা এবং সেখানে এ মুহূর্তে আইএসের কোনো চিহ্ন নেই।

মুখপাত্র জানান, শহরে আইএসের পরাজয় হলেও এখনো বিচ্ছিন্ন কিছু জায়গায় তারা থাকতে পারে।

কয়েক সপ্তাহ ধরে ইরাকের সরকার রামাদি পুনর্নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল।

গত মে মাসে সুন্নি অধ্যুষিত শহর রামাদি আইএসের নিয়ন্ত্রণে চলে যায়। শহরটি রাজধানী বাগদাদের ৫৫ কিলোমিটার পশ্চিমে।

সাবাহ আল নুমানি বলেন, ‘এই সরকারি ভবনটি নিয়ন্ত্রণে নেওয়ার অর্থ হলো রামাদিতে তারা (আইএস) পরাজিত হয়েছে। এর পর ছড়িয়ে থাকা কিছু জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার কাজ বাকি থাকল।’

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জানান, উত্তরাঞ্চলের শহর মসুল পুনর্নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেনাবাহিনী শিগগিরই অভিযান চালাবে। এটা হবে সবচেয়ে বড় পুরস্কার। ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় জনগোষ্ঠীর বসবাস এখানে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি