সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আইনের শাসন না থাকায় সন্ত্রাসীরা দুঃসাহস পাচ্ছে’

বর্তমান সরকারের শাসনামলে দেশে ‘আইনের শাসন না থাকায়’ সন্ত্রাসীরা একের পর এক নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দুঃসাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুন্সীগঞ্জ জেলার রামপাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে নির্মমভাবে ‘হত্যার’ প্রেক্ষিতে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘‘এ ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

“সন্ত্রাসীদের বেপরোয়া ও বর্বরোচিত কর্মকাণ্ডের কারণে দেশবাসী সর্বদা আতঙ্কিত। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির সম্মুখীন। সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে দেশকে মুক্ত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।”

বিএনপি মহাসচিব অবিলম্বে মিজানুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তিনি মিজানুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী