বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ হলো সেই দল, যে দলের নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। শুধু বাংলাদেশ স্বাধীন নয়, এই আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল।’

তিনি বলেন, ‘১৯৫৬ সালের আগে পর্যন্ত পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যখন আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল।’

এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন ও ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা হয়েছিল বলে উল্লেখ করেন হাছান।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এইচটি ইমামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান হলো ‘শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’

সম্মেলন উপলক্ষে করা চটের ব্যাগ ও ক্যাপ দেখানো হয়। ব্যাগের একপাশে লেখা আছে সম্মেলনের স্লোগান ও অন্যপাশে রয়েছে আল্লাহ সর্বশক্তিমান, জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু। ২০তম জাতীয় সম্মেলন ২০১৬। বাংলাদেশ আওয়ামী লীগ।

এ ব্যাগে সম্মেলন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও পানির বোতল এবং ডায়বেটিস রোগীদের কথা বিবেচনা করে দুটি করে চকলেট দেয়া থাকবে বলে জানান হাছান মাহমুদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়ে হাছান বলেন, বিএনপির এ নেতা বলেছেন ‘বিএনপির সামনে কঠিন পথ’। এ কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। তিনি (গয়েশ্বর) আজ সত্য কথা বলেছেন। তিনি মনের অজান্তে অনকে সত্য কথা প্রকাশ করে দেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী