শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে লড়বেন শাকিল খান

সংসদ সদস্য হতে চান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে একটি অনলাইন নিউজ পোর্টালকে গত ১৫ মে জানিয়েছিলেন।

শাকিল খানের বক্তব্য নিয়ে সেদিনই `সংসদ নির্বাচন করবেন শাকিল খান` শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। মঙ্গলবার (২৭ জুন) শাকিল খান নিশ্চিত করে জানালেন, তিনি বাগেরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে অংশ নেবেন।

শাকিল খান বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সুযোগ পেলে কারো জন্য কিছু করার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা অনেক দিনের। এ জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব।

তিনি বলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। তাই বাগেরহাট ২ (বাগেরহাট সদর-কচুয়া উপজেলা) আসন থেকে মনোনয়ন প্রার্থী হচ্ছি।

শাকিল খান বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েও সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে সরে ব্যবসায় মনোযোগী শাকিল খান। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন আমার ঘর আমার বেহেশত ছবির এই নায়ক।প্রতিবেদন জাগো নিউজের সৌজন্যে প্রকাশিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী