আওয়ামী লীগের সম্মেলনে পাকিস্তানের কোনো দল নয় : নাসিম
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির সভা শেষে ব্রিফিংয়ে নাসিম এ কথা জানান।
এর আগে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, কাউন্সিলে পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, কাদের আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অভ্যর্থনা উপকমিটি।
সম্মেলনের পর মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, পরবর্তী নির্বাচন হবে ২০১৯-এ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













