আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই


আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন পিছিয়ে আগামী ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এই সম্মেলন পেছানো হয়।
রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ ঠিক হয়।
বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্ধারিত সময়ে সম্মেলন করার চিন্তা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সম্মেলন পেছানো হয়েছে।
এর আগে ক্ষমতাসীন এই দলটির ত্রিবার্ষিক সম্মেলন চলতি মাসের ২৮ তারিখ হওয়ার কথা ছিল।
আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













