বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে’

সরকারদলীয় নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।

আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, খুব গর্ব করছেন, প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি বেড়েছে? আপনাদের (আ.লীগ) প্রবৃদ্ধি বেড়েছে, আপনারা এখন স্ফীত হয়েছেন। আপনারা এখন সম্পদ পুঞ্জীভূত করছেন, সেই সম্পদ বিদেশে পাচার করছেন।

গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের জন্য সরকারের কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেন, আজকে কেউ নিরাপদ নয়-না আছে হিন্দু সম্প্রদায়ের, না আছে খ্রিষ্টানদের, না আছে বৌদ্ধধর্মের নিরাপত্তা। আর মুসলমানরা যারা আছেন, তারা প্রতি মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কী হয়েছে? প্রমাণিত হয়ে গেছে, এটা আওয়ামী লীগই করেছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির নেতা আবুল খায়ের ভূঁইয়া, আজিজুল বারী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী