রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগে চিকিৎসা পরে মডেলিং

মডেলিং পেশায় নিয়োজিতদের বাধ্যতামূলকভাবে চিকিৎসকদের কাছে থেকে সুস্থতারা সনদ নেওয়ার বিধান রেখে একটি আইন প্রণয়ন করেছেন ফরাসি আইনপ্রণেতারা। যেসব ম্যাগাজিন মডেলদের নিয়ে কাজ করছে তাদেরকেও মডেলদের ছবির সঙ্গে ‘টাচড আপ’ অর্থাৎ সঙ্গে আছি মনোগ্রাম সংযোজন করতে হবে। ফরাসি সংসদের নিম্নকক্ষে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার এ আইনটি পাস হয়।

ফ্রান্সে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার লোক অ্যানোরেক্সিয়ার (খাদ্যভীতি, এধরনের রোগে শরীরের ওজন কমানোর জন্য খাদ্যের প্রতি অনীহা তৈরি হয়) মারা যায়। এদের অধিকাংশই কিশোর-কিশোরী। গত এপ্রিলে অতি ক্ষীনকায় মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধ করে একটি প্রস্তাব পাশ করেছিলেন আইনপ্রণেতারা। এতে বলা হয়েছিল, যাদের শরীরের ওজন ভরসূচক নির্দিষ্ট সীমার নীচে থাকবে তাদের মডেল হিসেবে ক্যাটওয়াক করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হওয়া আইনটিতে বলা হয়েছে, যারা মডেলিং পেশায় যুক্ত আছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে চিকিৎসকদের কাছ থেকে সুস্থতার সনদ নিতে হবে। এ ছাড়া যে সব সাময়িকী মডেলদের নিয়ে কাজ করে অর্থাৎ তাদের ছবি প্রকাশ করে, তারাও যে আইনটি মেনে চলছে তা ছবিতে প্রকাশ করতে হবে। আর এর জন্য তাদেরকে ছবিতে ‘টাচড আপ’ বা সঙ্গে আছি মনোগ্রাম সংযুক্ত করতে হবে। এ আইন অমান্যকারীকে ছয় মাসের কারাদণ্ড ও ৭৫ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প