আচরণবিধি ভঙ্গে কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতার জরিমানা


নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে কেন্দুয়ায় নৌকা প্রতিকের পক্ষে মোটর সাইকেল শো-ডাউন করায় আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রিটার্নিং অফিসার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান চৌধুরীর নেতৃত্বে ১৫/২০টি মোটর সাইকেল কেন্দুয়া উপজেলায় শো-ডাউন করে। কেন্দুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আসাদুল হক ভূঁইয়ার পক্ষে তারা উপজেলা পরিষদের সামনে থেকে চিরাং মোড় পর্যন্ত শো-ডাউন করে।
এসময় নির্বাচনী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সালাম চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাহমুদ হাসান চৌধুরীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













