আজ ওমরাহ পালনের উদ্দেশে সৌদি যাচ্ছেন খালেদা জিয়া
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটাসের একটি বিমানে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। ওমরাহ পালন শেষে ২৮ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাচ্ছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে, ব্যক্তিগত ফটো সাংবাদিক নুরুদ্দিন আহমেদ প্রমুখ। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খানের বিরুদ্ধে মামলা থাকায় তারা সৌদি আরব যেতে পারছেন না বলে জানা গেছে।
এদিকে ওমরাহ পালনের উদ্দেশে একই দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। দুবাই বিমানবন্দরে মা ও ছেলে একত্রিত হবেন। সেখান থেকে তারা একই বিমানে সৌদি আরব যাবেন। সৌদি সরকারের আমন্ত্রণে এ সফর করছেন খালেদা জিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













