শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

রবিবার রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির আহ্বান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার ভিত্তিহীন, মিথ্যা ও বায়বীয় অভিযোগে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হত্যার চক্রান্ত করছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, মুজাহিদকে ন্যায়বিচার পাওয়া থেকে সরকার বঞ্চিত করেছে। সরকার সারাদেশে জামায়াতের মাঠপর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম করছে।

সরকার একদিকে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে, অন্যদিকে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে। এর প্রতিবাদে সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে জামায়াত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী