বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শারীরিক অসুস্থতা

আজ ফের সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আজ শনিবার ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সূত্র জানায়, চলতি বছরের প্রথম ৬ মাস টানা কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আলমগীর। চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান। এরপর তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা প্রথমে তার অপারেশনের সিদ্ধান্ত নিলেও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

পরে মেডিকেশনের মাধ্যমে তার শারীরিক পরিস্থিতি উত্তরণের উদ্যোগ নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে তাকে একবার করে রক্ত পরীক্ষা করাতে হবে। সে জন্য প্রতিমাসেই তাকে যেতে হবে সিঙ্গাপুরে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পৌনে দুই মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী